সাতকানিয়ায় শাহাদাত হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০১:৫২ পিএম
সাতকানিয়ায় শাহাদাত হত্যা মামলার ২ আসামী গ্রেপ্তার

সাতকানিয়ায় শাহাদাত হোসেন (৩৩) হত্যার ঘটনায় দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক বলেন, ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজ পাড়ার মোহাম্মদ শফির পুত্র শাহাদাত হোসেন (৩৩) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিকটিমের মাতা ছায়েরা খাতুন (৫৮) বাদী হয়ে উক্ত মামলা দায়ের করেন। সাতকানিয়া থানার মামলা নম্বর ৩৫।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয় হলো (এজাহারনামীয় আসামী) মোঃ সাইফুল ইসলাম (৩১) (পিতা-মৃত, সয়েদ আহম্মদ, মাতা-মাবিয়া খাতুন, সাং-জনার কেঁওচিয়া, মাদার বাড়ী, ফরুখ চেয়ারম্যানের বাড়ী, ০৯ নং ওয়ার্ড, ১০ নং কেঁওচিয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম এবং মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী মোঃ ইসমাইল (২৭) (পিতা-মাওলানা ফয়েজ আহম্মদ, মাতা-রেহানা আক্তার, সাং-জঙ্গল পদুয়া (হোসেন সিকদার পাড়া), ০৭নং ওয়ার্ড, ৩নং পদুয়া ইউপি, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম।

থানা সূত্র জানায়, আসামীদ্বয়কে গতরাতে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ এপ্রিল রাত আনুমানিক এগারোটার সময় সাতকানিয়া রাস্তার মাথায় নিজ দোকানে অজ্ঞাত সন্ত্রাসীরা ৪ সন্তানের জনক শাহাদাতকে লাঠি ও হাতুড়ির আঘাতে মারাত্মকভাবে আহত করে। ২৭ এপ্রিল ভোর ৫ টা ৪০ মিনিটের সময় নগরীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে