পাবনার সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও অতিরিক্ত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াসিম খান ওই সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফেরদৌসী সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বাবুল আক্তার মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন।