"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বাংলাদেশের ন্যায় ২৮ এপ্রিল চাঁদপুরেও নানান কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬।
এই দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও মেলায় চাঁদপুর জেলা কারাগার অংশগ্রহণ করে এবং বিকেলে জেলা কারাগারের বন্দিদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা কারাগারের ভিতরে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত কারাবন্দি এবং প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে সরকারি খরচে আইনি সহায়তা বিষয় সচেতনতামূলক এই মতবিনিময় সভায় বিচারকবৃন্দ এবং জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঞা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিনা বিচারে আটক কিংবা অস্বচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তা প্রদানে জেলা লিগ্যাল এইড অফিস কাজ করছে। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচার প্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার।