কাউখালীতে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৫:১১ পিএম
কাউখালীতে  চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ৬০ জন শিক্ষার্থী ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের মাঝে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমৃতা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, ইপিআই টেকনোলজিস্ট এবিএম আনিসুল হক।

আপনার জেলার সংবাদ পড়তে