কিশোরগঞ্জ সদর উপজেলা আইন এপ্রিল মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এ সভাঅনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ'র সভাপতিত্বে সভার শুরুতে সদর উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভুইয়া। মাসিক সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল করিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জয়নুল আলম তালুকদার, সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, ইফার ফিল্ড সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাব এর সহ সভাপতি সাংবাদিক আলী রেজা সুমন, কিশোরগঞ্জ প্রেসক্লাব এর কার্যকরী কমিটির সদস্য ও যুব উন্নয়ন পরিষদ সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী,গ্রাম আদালতের কবির হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রতিনিধিবৃন্দ। সভাপতি'র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো কামরুল হাসান মারুফ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকাসক্তসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিকে অবহিত করেন। তিনি খুবই গুরুত্ব সহকারে ফসলি জমি কেটে ফিসারী যেন না দিতে পারে সে বিষয়ে আইনের ব্যাখ্যাসহ উপস্থিত সকলকেই অবহিত করেন। এছাড়াও উপজেলায় বিভিন্ন জায়গার রাস্তাঘাট, খাল বিলসহ জলাবদ্ধতা এবং রাস্তাঘাটে অপরিকল্পিতভাবে নির্মাণ সামগ্রী রাখার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে তা প্রতিকারের ব্যাপারে বিস্তর আলোচনা করেন। এছাড়াও উপজেলায় চুরি ছিনতাইসহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।