বাগমারায় গোপনে তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ১ মে, ২০২৬, ১২:১২ এএম
বাগমারায় গোপনে তেল মজুদ: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলায় গোপনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ করে বেশি মুনাফা লাভের চেষ্টা করার অভিযোগে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমজাদ হোসেনকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গোপনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ অপরাধে তাকে অপরিহার্য পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ধারা ৩ এর উপধারা (২) (খ) ও (ঘ) অনুযায়ী দণ্ডিত করা হয়। অভিযান চলাকালে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরবর্তীতে যোগীপাড়া ইউনিয়নের যাতাপুকুর বাজারে ওই তেল সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের মাঝে বিক্রি করা হয়। এতে মোট ৪৬ হাজার টাকা আদায় হয়, যা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থবিরোধী এ ধরনের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার জেলার সংবাদ পড়তে