পিরোজপুরে মে দিবস পালিত

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৩:১৫ পিএম
পিরোজপুরে মে দিবস পালিত

‎সারাদেশের ন্যায় পিরোজপুরেও মহান মে দিবস পালিত হয়েছে।  দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরের উপ-পরিচালক মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমন এমপি। 

তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মূলত এ দিবসটি পালিত হয়। দেশের উন্নয়নে শ্রমিকরা অগ্রণী ভুমিকা পালন করে। তাই তাদের ন্যায্য মজুরী, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদর প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দীকী, সিভিল সার্জন মো. মতিউর রহমান, জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।