নওগাঁর পত্নীতলায় শুক্রবার বিভিন্ন শ্রমিক ও পেশাজিবী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। কর্মসূচীসমুহের মধ্যে ছিলো সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শ্রমিক দল, রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্র্যাংক, লরি, কাভার্ডভ্যান শ্রমিক সমিতি, মাইক্রোবাস চালক সমিতি, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে তাদের নিজেদের ব্যানারে এ সকল কর্মসূচী পালন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, পত্নীতলা উপজেলা শাখা কর্ত্তৃক প্রদত্ত প্রেস রিলিজ হতে জানা গেছে, সংগঠনের অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর শাখার উদ্যোগে শ্রক্রবার সকাল সাড়ে ৯টায় নজিপুর চারমাথ্যা বাসষ্ট্যান্ড হতে ৪৭, নওগাঁ-২ এর মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এঁর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদশিক্ষণ করে। র্যালিতে পত্নীতলা উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আইয়ুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।