প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ

ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৮:১৫ পিএম
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্টের ( বালক-বালিকা) ফাইনাল খেলা আজ বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে অনু্ষ্িঠত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ টুর্ণামেন্টের আয়োজন করে।

খেলাশেষে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ নুরুল আলম সিদ্দিকী, মোঃ দুরুদ আহমদ, মোঃ মহিউদ্দিন জারু,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

ফাইনাল খেলায় বালক বিভাগে নয়নশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পশ্চিম ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার আপ হয়। অন্যদিকে বালিকা বিভাগে উত্তরসুর কুলচন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও পৌরসভা যোগেন্দ্র মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় রানার আপ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে