সরকারী দলের গণভোটের বিরুদ্বে অবস্থানের প্রতিবাদে এবং গণরায় অবিলম্বে বাস্তবায়নের দাবীতে মুন্সীগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিল পূর্ব জেলা শহরে জুলাই শহীদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় মজলিশে সুরা সদস্য ও জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী,,সেক্রেটারী মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজী,সহকারী সেক্রেটারী মো: আব্দুল মালেক জেলা কর্মপরিষদের সদস্য খিদির আব্দুস সালাম প্রমুখ। পরে নেতা-কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহর প্রধ:ান সড়ক প্রদক্ষীণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বওে গিয়ে শেষ হয়।