গজারিয়ায় জুলাই শহিদ মেহেদীর স্মরণে দোয়া

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৬, ০৪:০০ পিএম
গজারিয়ায় জুলাই শহিদ মেহেদীর স্মরণে দোয়া

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অবস্থিত গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর মেধাবী শিক্ষার্থী জুলাই শহিদ মো. মেহেদী স্মরণে আজ ২০ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় ও জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ইঞ্জি. মামুন শরীফ এর সভাপত্বি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহিদ মেহেদী বাবা মো. সানাউল্লাহ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি আহৃবায়ক দেওয়ান হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ ও বিজয় টেলিভিশন এর প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, জিস্ট পলিটেকনিক একাডেমিক ইনচার্জ রিফাত শিকদার।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ও শহিদ মেহেদীর পিতা সানাউল্লাহ মিয়া বলেন, আমার সন্তান মেহেদী জুলাই বিপ্লব ২৪ এর আন্দোলনে নারায়নগঞ্জের চিটাগাংরোড এলাকার পাইনাদী সিদ্ধিগঞ্জ পয়েন্টে যৌথবাহিনীর অভিযানে পুলিশ গুলিতে শহিদ হয়। সে ছিলো গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি মেধাবি শিক্ষার্থী। সে চেয়েছিলো তার স্বপ্ন ছিলো একজন ইঞ্জিনিয়ার হয়ে দেশ জাতি গঠনে ভূমিকা রাখার। কিন্তু ফ্যাসিস হাসিনার দোসর যৌথ বাহিনির বুলেটের আঘাতে তার মস্তিষ্ক বের হয়ে যায়। ঘটনা স্থলেই সে মৃত্যু বরণ করে। আমি শহিদ মেহেদী সহ জুলাই বিপ্লব ২৪ শে নিহত সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

আপনার জেলার সংবাদ পড়তে