কাউখালীতে ২টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেফতার

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০১:২৩ পিএম
কাউখালীতে ২টি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে সাত ফুট উচ্চতা বিশিষ্ট দুটি জীবন্ত গাঁজা গাছসহ মো. ইব্রাহিম (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মহিউদ্দিন এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার রাত ৩টায় উপজেলার শিয়ালকাঠি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিমের ছেলে মো. ইব্রাহিমকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ীর ভেতর থেকে প্রায় সাত ফুট উচ্চতার দুটি বিশালাকৃতির গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করে পুলিশ। আজ (রবিবার) গ্রেপ্তারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।অভিযানের বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে কাউখালী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

আপনার জেলার সংবাদ পড়তে