বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে কাউখালীতে শোভাযাত্রা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ২ আগস্ট, ২০২৬, ০২:২১ পিএম | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০২:২১ পিএম
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে কাউখালীতে শোভাযাত্রা

জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে কাউখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ আগস্ট) সকাল ১১টায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।পরবর্তীতে উপজেলা হাসপাতালের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, হাসপাতালের এমটিইপিআই মোঃ আনিসুল হক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক এনামুল হক এবং উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ইবাদত হোসেন।

আপনার জেলার সংবাদ পড়তে