পাবনার চাটমোহরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী রক্তাক্ত জুলাই উপলক্ষে জুলাই স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মওলানা মুহাম্মদ আলী আছগার।
চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে জুল্ই স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম রাহুল। উপজেলা ছাত্রশিবির নেতা মোঃ ফারহান মুবাশ্বিরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়াতে ইসলামির আমীর মওলানা আঃ হামিদ,সেক্রেটারী মাওলানা মোঃ হাবিবু রহমান,পাবনা জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ মেশকাতুল্লাহ,উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ সাদ্দাম হোসেন,জামায়াতে ইসলামির নেতা মোহাম্মদ রবিউল ইসলাম,মোঃ সিরাজুল ইসলাম,মোঃ ওয়াজ উদ্দিন প্রমুখ। তিন দিনব্যাপী অনুষ্ঠান রবিবার রাতে শেষ হেেয়ছে।