সারিয়াকান্দিতে পাওয়ার টিলারের চাপায় কৃষক নিহত

এফএনএস (ইমরান হোসাইন রুবেল; সারিয়াকান্দি, বগুড়া) : | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৪:০৬ পিএম
সারিয়াকান্দিতে পাওয়ার টিলারের চাপায় কৃষক নিহত

উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামে সোমবার সকালে  জমির আইল কাটতে গিয়ে পাওয়ার টিলারের চাপায় ঈদগাহ মাঠ গ্রামের দুদু আকন্দ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে একই গ্রামের মৃত নজিম আকন্দের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুদু আকন্দ ভাড়ায় চালিত পাওয়ার টিলারে জমিতে হালচাষ করাচ্ছিলেন এবং সে জমির আইল কাটার কাজ করছিলেন।হঠাৎ পিছনে থেকে আসা পাওয়ার টিলার তাকে চাপা দেয়।পরে চিকিৎসার জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। ওসি আ ফ ম  আসাদুজ্জামান ঘটনা  নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে