চট্টগ্রামের চন্দনাইশে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যত্থান দিবস উপলক্ষ্যে র্যালি , আলোচনা সভা ও শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত বুধবার গাছবাড়িয়া এলাকায় র্যালি শেষে এক আলোচনা সভা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্টিত হয় । এতে বক্তব্য রাখেন,আবদুল মাবুদ মাহাবু,আরিফুল ইসলাম মারুফ,মঞ্জুর আলম তালুকদার,মাসুদুর রহমান,আবদুল মজিদ শাহ,শহিদুল ইসলাম,তরিকুল ইসলাম টুটুল প্রমুখ। পরে জুলাই শহিদদেও আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।