কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৭ আগস্ট, ২০২৬, ০১:২৪ পিএম | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০১:২৩ পিএম
কুলিয়ারচরে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহঃস্পতিবার দুপুরের দিকে ছয়সূতি ইউনিয়নের ছয়সূতি ষোলরশি এলাকা হতে একটি সিএনজি থেকে মাদক কারবারি সহ ১৬ কেজি গাঁজা উদ্ধার করার পর মোঃ সজিব মিয়া (৩৫) কে আটক করেছে থানা পুলিশ। পালিয়ে যাওয়া মোঃ জিলানী (৩৪) নামে ব্যক্তিটি মাদক কারবারি স্বীকার করেছেন পুলিশের নিকট। পুলিশ জানায়, বৃহঃস্পতিবার থেকে হাইয়ে রোডে বিশেষ অভিযান এর ভিত্তিতে তাদের সন্দেহ ভাজন হয়। এরই দ্বারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়। ১৬ কেজি গাঁজার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/- টাকা হবে পুলিশ ধারনা করছেন। এছাড়াও মাদক পরিবহন ব্যবহৃত সিএনজি কিশোরগঞ্জ-থ-১১-০৫১৪। এ বিষয়ে আজ শুক্রবার মাদক নিয়ন্ত্রন আইনে কুলিয়ারচর থানায় মামলা রুজু হয়েছে। কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন গণমাধ্যম কর্মীদের জানান, মাদক কারবারিকে কিশোরগঞ্জ কোর্টে চালান হয়েছে বলে স্বীকার করেন।

আপনার জেলার সংবাদ পড়তে