অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৫:২৫ পিএম
অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে: ডিআইজি আশিক

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেছেন অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে এবং একজন অপরাধীকে রাজনৈতিক দলের নেতা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। অপরাধীকে একজন অপরাধী হিসেবেই বিবেচনা করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ এখন জনগনের শত্রু না হয়ে বন্ধু হয়ে কাজ করবে। পুলিশের দায়িত্ব জনগনের জান মালের নিরাপত্তা দেয়া। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তানোর থানা চত্বরে তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং এর সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, সমাজ থেকে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন এবং উগ্রবাদ নির্মূল করতে কেবল পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন পুলিশ ও জনসাধারণের সম্মিলিত উদ্যোগ। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি উদার্থ আহ্বান জানান তিনি। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছে। কোন পুলিশ সদস্য মাদকের সাথে সম্পৃক্ত থাকার প্রমান পেলে তার চাকরী থাকবে না। যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সকলকেই এগিয়ে আসতে হবে।  রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানের সভাপতিত্বে ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পরভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আব্দুস সালাম, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক খান প্রমুখ। 

এসময় কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারন জনতা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত আলোচনায় জনতার আবেদনের প্রেক্ষিতে তানোর থানা মোড়ে ট্রাফিক পুলিশ এবং কামারগাঁয় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাষ দেন তিনি। একই সাথে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র পাঁচন্দর ইউনিয়ন পুরাতরন পরিষদে স্থানান্তরেরও আশ্বাষ দেন তিনি। পরে প্রধান অতিথি বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ এবং রাজশাহী পুলিশ সুপার  নাঈমুল হাছান থানা চত্বরে ফলজ গাছের তারা রোপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে