ভাঙ্গুড়ার যে প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০৬:৩৮ পিএম
ভাঙ্গুড়ার যে প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

পাবনার ভাঙ্গুড়ায় এবারের দাখিল পরীক্ষায় উপজেলার মাগুড়া দাখিল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। পরীক্ষায় মাদ্রাসাটি থেকে জন ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে সবাই অকৃতকার্য হয়।এছাড়া উপজেলার  লতিফা-আয়শা দাখিল মাদ্রসা থেকে ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ জন কৃতকার্য হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান এ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ১৯৭৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হওয়ার পর ২০০১ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার মান নেই বললেই চলে। শিক্ষার্থীর সংখ্যাও দিন দিন কমছে।শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের কোনো আগ্রহ নেই। এ বিষয়ে জানতে চাইলে  মাদ্রাসা সুপার মো. জাকির হোসেন বলেন-ভাই, রেজাল্ট খারাপ। আমরা ভালো নাই। গ্রাম এলাকার প্রতিষ্ঠান ছেলে-মেয়েরা পড়তে যায় না।

আপনার জেলার সংবাদ পড়তে