পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমি সেবাসহ যেকোন নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছায়ে দিতে হবে। বিশেষ করে সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা সরকারি যেকোন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছায়ে দিতে বাধ্য। গতকাল সোমবার দুপুরে পাবনার সুজানগরের সাতবাড়ীয়া ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে ভূমি অফিস চত্বরে আয়োজিত এক গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই সব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত গণশুনানীতে আরো অংশ নেন মোঃ আলাউদ্দিন বিশ্বাস, ডাঃ মোঃ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা শফিউল ইসলাম, শাহজাহান আলী মাস্টার, উক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাবুল আখতার প্রমুখ।