ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৭নং হাকিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খিলাফত হোসেন স্টক করে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয় অতুল কুমার নামের এক ব্যক্তি জানান,মঙ্গলবার সকাল আনুমানিক আটটার দিকে খিলাফত হোসেন মেম্বার গোবিন্দপুর গ্রামে তার নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুততাকে চিকিৎসার জন্য শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায় । খিলাফত হোসেন মেম্বার বর্তমানে ৭ নং হাকিমপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে।