চাটমোহরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিপর্যয়

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৪:১০ পিএম
চাটমোহরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিপর্যয়

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। এসএসসি ও এসএসসি (ভোক.) পরীক্ষায়  ১৫২ জন জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায়নি। একটি মাদ্রাসার সবাই ফেল করেছে।  

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চাটমোহর উপজেলা থেকে ২ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৬২ জন। ফেল করেছে ১ হাজার ৪০২ জন। এ প্লাস পেয়েছে ১৪৪ জন। পাশের হার ৫১.০৫%। অংশ নেয়া ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যে ১৫টি প্রতিষ্ঠান থেকে কেউই জিপিএ-৫ পায়নি। পাশের হারের দিক দিয়ে এগিয়ে চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে পাশের হার ৭৭.৭৯℅। আর পাশের হার সবচেয়ে কম চিকনাই উচ্চ বিদ্যালয়ে ১৮.১৮℅। চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল থেকে ৯৮ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৯ জন,সেন্ট রীটাস হাইস্কুল থেকে ১৮৬ জন পরীক্ষা দিয়ে ১৩১ জন পাশ করেছে,বিলচলন ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ১৫২ জন পরীক্ষা দিয়ে ৯১ জন পাশ করেছে,জিপিএ-৫ পেয়েছে ৩২ জন,হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ থেকে ১৭৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১০৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। 

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধিনে দাখিল পরীক্ষায় যতটা না পাস করছে,তারচেয়ে বেশি ফেল করেছে। মোট ৯০৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৮ জন। ফেল করেছে ৬৩৬ জন। দাখিল পরীক্ষায় চাটমোহর উপজেলায় ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে একজনও জিপিএ-৫ পায়নি। পাশের হার ২৯.৬৪%। তার মধ্যে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানও রয়েছে একটি। সেটি হলো মহেলা মহিলা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেনি। পাশের হার সবচেয়ে বেশী পাকপাড়া শাহ মোখলেছুর রহমান আলিম মাদ্রাসা ৬৭.০৬℅। আর পাশের হার জিরো মহেলা মহিলা দাখিল মাদ্রাসা। চাটমোহর এনায়েতুল্লাহ সিনিয়র মাদ্রাসা থেকে ২৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র ৮জন,পাশের হার ২৭.৫৮ ভাগ,মির্জাপুর দাখিল মাদ্রাসা থেকে ১৪ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২জন,২০২৫ সালে এই মাদ্রাসা থেকে কেউ পাশ করেনি,হরিপুর মসজিদপাড়া সিদ্দিকীয় আলিম মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১২ জন,ধুলাউড়ি হাজী আব্দুল্লাহ দাখিল মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪ জন,সামাদ সওদা মহিলা মাদ্রাসা থেকে ২১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৫ জন,রামচন্দ্রপুর আরিম মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯জন,হোগলবাড়িয়া আলিম মাদ্রাসা থেকে ২৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র ৫ জন,এম কে আর আহমদিয়া দাখিল মাদ্রাসা থেকে ৪২ জন পরীক্ষা দিয়ে ১২ জন পাশ করেছে। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৭৫৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২৯১ জন, ফেল করেছে ৪৬৩ জন। পাশের হার ৬২.৮৫℅। ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ২টি প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬ জন। ১০টি প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি। পাশের হার সবচেয়ে বেশী চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন পাইলট উচ্চ বিদ্যালয়ে ৭৯.২০℅। চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই থেকে ১৪৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে মাত্র ৩৬ জন,চরনবীণ হামিদা মমতাজ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ১০৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৫ জন,জিপিএ-৫ পেয়েছে ২ জন,এম এ মাহমুদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪৯ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৫ জন,এম এ সামাদ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ৪৬ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৬ জন,চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন পাইলট হাইস্কুল থেকে ১০১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৮০ জন,পার্শ্বডাঙ্গা টেকনিক্যাল  থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৩ জন।।

আপনার জেলার সংবাদ পড়তে