চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৪:১২ পিএম
চাটমোহরে দুই মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে আরো দুইজন মাদকসেবী আটক হয়েছে। গত সোমবার (১০ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো ঢাকা জেলার সাভার থানার রাজাশন এলাকার সাইদুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওলি (২০) ও চাটমোহর উপজেলার জগন্নাথপুর এলাকার মোঃ খাইরুল সরদারের ছেলে শাকিল হোসেন বাকি (২২)।  পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান অব্যাহত থাকবে। দন্ডপ্রাপ্তদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে