বাঘায় ১টি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : | প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬, ০৫:৩১ পিএম
বাঘায় ১টি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী পাস করেনি

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এ প্রতিষ্টান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন ফলাফল ঘোষণার সময় এই তথ্য প্রকাশ করেন। উপজেলার বাঘা উপজেলার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউ পাস করতে পারেনি।  এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হওয়ার বিষয়টি অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সতর্ক করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে