মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮ টায় উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমার সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

আবুল হোসেন জানিয়েছেন, কে বা কারা রাতের আঁধারে তার বাড়ির পাশে লাল টিপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে আর এ ঘটনার সাথে কারা জড়িত কি কারনে রাখা হয়েছে এগুলি তদন্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে