হঠাৎ করেই স্বাস্থ্য মন্ত্রী’র কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

এফএনএস (কাজী মৃদুল; কোট চাঁদপুর, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৬ আগস্ট, ২০২৬, ০৫:০১ পিএম
হঠাৎ করেই স্বাস্থ্য মন্ত্রী’র কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়া হোসেন হঠাৎ করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। রোববার (১৬ আগষ্ট) দুপুর সাড়ে বারোটার দিকে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স  পরিদর্শন শেিেষএকই জেলার কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।  এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একশ' শয্যা হাসপাতালের নতুন ভবন চলুর বিষয় নিয়ে   খোঁজ খবর নেন  এবং নতুন  ভবনটি ঘুরে দেখেন। পাশাপাশি তিনি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন  এবং রোগীদের কথা শোনেন।

এছাড়াও হাসপাতালের রান্না করা খাবার মুখে নিয়ে খাবারের স্বাদ পরীক্ষা করেন।   রোগীদের ওয়ার্ডের বাথরুম গুলিও দেখেন। স্বল্প সময়ের পরিদর্শন শেষে  স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন-  শীঘ্রই একশ’ শয্যা হাসপাতালের ভবনটি চালুর ব্যবস্থা নেওয়া হবে।  হাসপাতালে অনেক সমস্যায় আছে। তবে এগুলো সমাধান করতে সময় লাগবে।  তিনি বলেন- স্বল্প সংখ্যক ডাক্তার নিয়ে চলছে এই হাসপাতালটি তারপরও ডাক্তাররা ভাল করছেন বলে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর তিনি পার্শ্ববর্তী উপজেলা কালিগজ্ঞের উদ্দেশ্যে রওনা দেন।

আপনার জেলার সংবাদ পড়তে