কালীগঞ্জে ২৫ কৃষক পেল কৃষি প্রশিক্ষন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৬:৩৩ পিএম
কালীগঞ্জে ২৫ কৃষক পেল কৃষি প্রশিক্ষন

ঝিনাইদহের কালীগঞ্জে জলবায়ু সহিষ্ণু ও কার্যকারী কৃষি কৌশল নির্ভর পানি সাশ্রয়ী প্রকল্পের আওতায় ২৫ কৃষক কে দুইদিন ব্যাপী কৃষি প্রশিক্ষন প্রদান করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ আগস্ট) দিনব্যাপী সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে ভেজা-শুকনা (অডউ) পদ্ধতিতে আধুনিক ও পানি সাশ্রয়ী উপায়ে ধান চাষাবাদ বিষয়ক এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস এ প্রশিক্ষন অনুষ্ঠানের উদ্বোধন করেন।প্রশিক্ষন প্রদান করেন,কালীগঞ্জ উপজেলা সহকারি কৃষি অফিসার আক্তারুজ্জজামান, কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, জীবননগর কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মতিয়ার রহমান প্রমুখ।

উল্লেখ্য, সোনার বাংলা ফাউন্ডেশন জাপান ফান্ড ফর গ্লোবাল ইনভায়রনমেন্ট এবং শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের আর্থিক সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর, ২নং জামাল, ৩নং কোলা ও ৪নং নিয়ামতপুর ইউনিয়নে জলবায়ু সহিষ্ণু ও পানি সাশ্রয়ী কৃষি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে কোলা ও জামাল ইউনিয়নের নির্বাচিত ২৫ জন কৃষক এ প্রশিক্ষন গ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে