গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময়

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০২:৫২ পিএম
গাজীপুরে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময়
"ঐক্যের বন্ধনে, মানবতার কল্যাণে মৃধা পরিবার এগিয়ে চলুক একসাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে এক মতবিনিময় ও সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২শে আগষ্ট (শনিবার) সকালে গাজীপুরের নিউ গার্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফজালুর রহমান মৃধার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব আব্দুল মালেক মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা ফাইজ উদ্দিন মৃধা। বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন গাজীপুর জেলা কমিটির আয়োজনে এবং গাজীপুর মহানগর কমিটির সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল মৃধা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন মৃধা, উপদেষ্টা সদস্য আলহাজ্ব নূরুজ্জামান মৃধা, সহ সভাপতি এম এ মান্নান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির মৃধা, সম্পাদিকা সোহেলী মৃধা, কেন্দ্রীয় কমিটির গণসংযোগ বিষয়ক সম্পাদক মোঃ খসরু মৃধা (সাংবাদিক), যুগ্ন মহাসচিব শাহ্ আলম মৃধা, সমাজ কল্যাণ সম্পাদক মৃধা আহমাদুল কামাল প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ মৃধা (সাংবাদিক), আব্দুল সামাদ মৃধা, মোঃ মোমেন মৃধা। বক্তারা বলেন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, সেবামূলক সংগঠন যাহার‌ নিবন্ধন নং -15155/2026। সংগঠনের মূল উদ্দেশ্য দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সহায়তার হাতকে প্রসারিত করা, শীত মৌসুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রমজানে অসহায় গরিব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ, প্রাকৃতিক দূর্যোগকালীন সময় বিপদগ্রস্ত মানুষদের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ সামগ্রী বিতরণসহ গরিব অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা সহ সামাজিক উন্নয়নে কাজ করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। সভায় আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সারাদেশে কমিটি গঠন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে