সুনামগঞ্জে ‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৮:৫৮ পিএম
সুনামগঞ্জে ‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ‘প্রত্যাশা-প্রতিশ্রুতি’ কার্যক্রম বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সুনামগঞ্জ সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মশালায় যুবদের প্রত্যাশা, প্রতিশ্রুতি এবং সামাজিক পরিবর্তনে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রতিনিধি এ কে কুদরত পাশা। সহযোগিতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী আলী ইমরান ও যুগ্ম সমন্বয়কারী শবনম ফেরদৌস জ্যোতি। কর্মশালার শুরুতে অংশগ্রহণকারীদের প্রত্যাশা যাচাইয়ের মাধ্যমে মূল আলোচনা শুরু হয়। পরে দি হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম, উদ্দেশ্য, কাজের ধরন এবং অর্থায়ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ‘প্রত্যাশা’ ও ‘আশা’র পার্থক্য, ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রত্যাশার গুরুত্ব এবং তা বাস্তবায়নে প্রতিশ্রুতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জানানো হয়, প্রত্যাশাহীন জাতি কখনো অগ্রসর হতে পারে না। অংশগ্রহণকারীদের বাস্তব জীবনের বিভিন্ন প্রত্যাশার উদাহরণ তুলে ধরে সেগুলো বাস্তবায়নের উপায় নিয়ে অনুশীলন করানো হয়। পরে অংশগ্রহণকারীদের অনুভূতি শোনা হয় এবং ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রত্যাশা ও প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ধাপগুলো নিয়েও আলোচনা করা হয়। কর্মশালায় অংশ নেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অনন্যা তালুকদার, রুমি দাস ও আজগরসহ সুনামগঞ্জ সরকারি কলেজের রাবিয়া শাহরিন, সাফিয়া আক্তার, আফসানা আক্তার, হাফসা আক্তার, তাকান্না ইসলাম, তৃষি আক্তার, মাহমুদা আক্তার, উম্মে শরিফা, শেখ দিনা, রুবিনা, মারিয়া জাহান, মোস্তাকিম খান, তন্দ্রা রায়, অর্পিতা তালুকদার, জান্নাত আরা, তৈহিদ হাসান, অনিক দাস, রবিউল, সৌম্যদীপ, তোফায়েল, আহসানুল হক, শান্ত দাস, তাহসিন, সামিয়া আক্তারসহ আরও অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে