দাকোপে পুকুরের ময়লা-আবজনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৯:৫২ পিএম
দাকোপে পুকুরের ময়লা-আবজনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

বাংলাদেশ জাতায়াতে ইসলামী দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখার উদ্যোগে উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদের পুকুরের ময়লা-আবজনা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চালনা পৌরসভার মেয়র প্রার্থী মোঃ কামরুল ইসলামের সার্বিক সহযোগীতায় রবিবার (২৩ আগস্ট) বেলা ১১ টায় দাকোপ উপজেলা হেডকোয়ার্টার জামে মসজিদের পুকুর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাকোপ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, প্রচার সম্পাদক মাওলানা বিলাল হুসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাকোপ উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি জি এম এমদাদুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চালনা পৌসভার সভাপতি হাফেজ নজরুল ইসলাম, চালনা পৌরসভা জামাত নেতা জাহাঙ্গীর আলম মোল্ল্যা, পৌর কাউন্সিলার প্রার্থী মাওঃ আতিকুর রহমান, রজব আলী, মোশারেফ হোসেন লিমন, শামীম খান, আসিফ ইকবাল টিটু, আবুল হাসান গাজী, লাভলু গাজী, সাইদুর রহমান, মানিক গাজী, নেহাল সানা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে