দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৯:৫৬ পিএম
দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য  (ছয় লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত) টাকা।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ আগস্ট রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া পাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪০ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ষাট হাজার) টাকা।

পরবর্তীতে একই দিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ মথুরাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিফিউজি পাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৫ বোতল মদ ও ২,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য  (ছয় লক্ষ সাত হাজার পাঁচশত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে