ভালুকায় শ্রমিকদের দেড় মাসের বেতন পরিশোধ না করে বিনা নোটিসে রোর ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
শ্রমিকরা জানান,২৪ আগষ্ট সকালে তারা কাজ করতে এসে দেখে কারখানায় তালা ঝুলিয়ে নোটিস টানিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। মালিকপক্ষ জুলাই মাসে শ্রমিকদের বেতন দেয়নি। আগষ্ট মাসেরও ১৭ দিনের বেতন বাকি। এতে প্রত্যেক শ্রমিকের দেড় মাসের বেতন ৩০-থেকে ৩৫ হাজার টাকা করে পাওনা রয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের না জানিয়ে কিছু শ্রমিকের বিকাশ নান্বারে ৫ হাজার করে টাকা পাঠিয়ে দিয়েছে। আর যাদের বিকাশ নেই গেইটে সিকিউটি নিকট তাদের জন্য ৫হাজার করে টাকা রেখে গেছেন। বাকি টাকা দিবে কি না শ্রমিকদের জানানো হয়নি। এতে শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারখানায় মোট ৭০ জন শ্রমিক কাজ করেন।
কারখানার সিকিউরিটি ইনচার্জ মো. আবদুল আজিজ জানান, কারখানা কর্তৃপক্ষ পিয়নের মাধ্যমে ৫ হাজার টাকা ভর্তি শ্রমিকদের নাম লেখা কিছু খাম আমার কাছে পাঠিয়েছেন। তিনি সেগুলো বিতরণ করছেন। কারখানাটি সাব-কন্টাকে কাজ করে। বর্তমানে কারখানায় কোন কাজ নেই। মালিক পক্ষ গত ১৭ আগস্ট রাতে শ্রমিকদের মোবাইলে কল দিয়ে জানিয়েছেন। কোন শ্রমিক যেন কাজে না আসে।
শিল্প পুলিশ সুপার আনসার উদ্দিন জানান,কারখানাটি ইতোমধ্যে কয়েকবার হাত বদল হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে কারখানার সর্বশেষ কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি। ৬০-৭০ জন শ্রমিক ওই কারখানায় কাজ করেন। শ্রমিকের সর্ম্পুন বেতন না দিয়ে বন্ধ করা ঠিক হয়নি।