হাইমচরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া, মিলাদ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৬, ১১:৪৮ এএম
হাইমচরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া, মিলাদ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগি ইউনিয়নের কৃতি সন্তান এবং ওলামা দল কেন্দ্রীয় কমিটির নেতা ডাঃ এম সলিমুল্লাহ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণই কেবল মানবজাতির প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করতে পারে।

বুধবার ২৬ আগস্ট, দক্ষিণ আলগি মাওঃ নুরুজ্জামান জিয়াউন ন্নিসা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে