গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ আগষ্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫নং সেক্টরের ৫৬নং সেঁতুর উত্তর পূর্ব দিকে একটি নম্বর প্লেটবিহীন ট্রাক নিয়ে ৭/৮ জন অজ্ঞাত ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। এ সময় বরগুনার তালতলী থানার ছোটবাগী গ্রামের মোস্তফা হাওলাদারের পুত্র বিল্লাল হাওলাদার ও পটুয়াখালীর গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত দুলালের পুত্র রবিনকে আটক করে। পুলিশ তাদের নিকট থেকে একটি অশোক লিল্যান্ড ট্রাক, একটি লোহার কাটার, একটি নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১), একটি পাইপ রেঞ্চ, একটি কাস্তে এবং ৫টি লোহার দন্ড উদ্ধার করে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং ২১(৮)২৬) দায়ের করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।