বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩১ আগস্ট, ২০২৬, ০৫:৩৬ পিএম
বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, দর্শন ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে রাজশাহীর বাগমারায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টায় বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। এ সময় বক্তারা নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের আদর্শ ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মৎস্য, স্বাগত বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কর্মকর্তা আখতারুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এতে উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে