বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাসিরনগরে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে  নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  প্রধান অতিথি ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।প্রধান অতিথির বক্তব্যে তিনি  বলেন, “বিএনপির ৪৮ বছরের পথচলা হচ্ছে সংগ্রাম,ত্যাগ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। তার হাতেই বিএনপির প্রতিষ্ঠা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে এম খালেদের সভাপতিত্বে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু,,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান  ওমরাও খান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া ,উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।

সভায়  উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজনু,সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূইঁয়া,ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা বিএনপির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন, গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমেদ,ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ,সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী,জাসাসের সদস্য সচিব এডভোকেট ছাদেকুর রহমান,আব্বাস মিয়া,উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,লুৎফুর নাহার পাপড়ি,উপজেলা  শ্রমিকদল নেতা  এমরান মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী,যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম ভূইঁয়া,একেএম তাকিউল ইসলাম,চাতলপাড় ডিগ্রী কলেজ শাখার সভাপতি কনিকা আক্তার,নাসিরনগর সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল থেকেই  উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দলীয় দলীয় নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুনসহ টি-শার্ট ও ক্যাপ পরে পৃথক পৃথকভাবে মিছিল নিয়ে সভাস্থলে আসেন।

আপনার জেলার সংবাদ পড়তে