হাটহাজারীর মির্জাপুরে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৭ পিএম
হাটহাজারীর মির্জাপুরে এলজিইডির উদ্যোগে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত “সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র আওতায়  চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে ।  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে স্থানীয়ভাবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর, ২০২৬) উপজেলা প্রকৌশলীর কার্যালয়, হাটহাজারীর বাস্তবায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপ- সহকারী প্রকৌশলী অনিয়ম চাকমা  ৩নং মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য  মোঃ আব্দুল হালিম ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে