গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৫ পিএম
গফরগাঁওয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা

জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির পৃথক আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু’র নেতৃত্বে কান্দিপাড়া বাজার ও বিকেলে গফরগাঁও পৌর শহরের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রা শেষে কান্দিপাড়া বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এবং পৌরসভার সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম আনসার উদ্দিন এবং গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক। আলোচনা সভায় বক্তব্য রাখেন এমপির সহধর্মিণী শামীমা সুলতানা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে