ভালুকায় বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উযাপন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিডষ্টোর বাজারে হাজি শহিদুল ইসলাম কাচাঁ বাজার থেকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর বাসস্ট্যান্ড চত্বর ঘোরে পুনরায় কাচাঁ বাজারে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন সরকার, খালেদা নারগিস, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আমানউল্লাহ তাজুন (সাবেক কমিশনার) সদস্য সিরাজুল ইসলাম ঢালী, আব্দুর রউফ, আলমগীর হোসেন প্রমুখ। অপরদিকে ভালুকা সদর ও হবিরবাড়ীতে পৃথক দুইটি মিছিল বের করে বিএনপি।