দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৬ পিএম
দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেবহাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ​মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকাল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে পারুলিয়া বাসস্টেশন এলাকা থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি সখিপুর বাজার প্রদক্ষিন করে পারুলিয়া বাসস্টান্ড চত্বরে গিয়ে এটি সমাপ্ত হয়।

​শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা নজরুল ইসলাম। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা মহিলা শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য সাজু পারভিন, জেলা পেশাজীবি দলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল খায়ের বুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ ও সদস্য সচিব ফিরোজ

​সহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শোভাযাত্রা ও সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিকদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে