আনন্দ শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্যে দিয়ে রাজশাহীর দুর্গাপুরে উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী।
১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দুর্গাপুর ফাযিল মাদ্রাসায় এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় দুর্গাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডল।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, এসএম আকবর আলী বাবলু, গোলাম সাকলায়েন, সাবেক সাধারন সম্পাদক হাসান ফারুক ইমাম সুমন, আব্দুস সামাদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, আজাদ রেজাউল করিম, রবিউল ইসলাম খান, মাসুদ রানা প্রামানিক, পৌর বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহমেদ রেজাউল হক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বীদয়, সাবেক আহবায়ক চয়েন উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাইনুল হক, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, রেন্টু, সোহেল রানা শহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন, সদস্য সচিব এসএম সাকিব হাসান, যুগ্ন আহবায়ক সাহাদত হোসেন, আল সাইফ জীবন, ছাত্রনেতা ফায়সাল আহম্মেদ শান্ত, আব্দুল্লাহ, মনিরুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।