বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পাবনার চাটমোহরে। গতকাল মঙ্গলবার এ উপলক্সে ছিলো বর্সূাঢ্য র্যালী ও পথসভা। প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি স্থানয়ি বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত পথসভায় বলেন,‘আজ থেকে ৪৮ বছর আগে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দেশ্য ছিলো এক দলীয় বাকশাল থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্রে পরিণত করা। জিয়াউর রহমান তাই এক দলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। তখন ৪টি পত্রিকা ছিলো,সেখান থেকে ৪০০ পত্রিকা করেছিল। দেশের ক্রান্তি লগ্নে,গণতন্ত্রের ক্রান্তি লগ্নে বিএনপি সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন,গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন,বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।
তিনি বলেন,পরবর্তীতে তার সহধর্মিনী,বাংলাদেশের সবচেয়ে মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে মৃত্যু অবধি তিনি কোনদিন স্বৈরাচারের সাথে,ফ্যাসিবাদের সাথে আপোষ করেননি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে,স্বাধীনতার প্রশ্নে,সার্বভৌমত্বের প্রশ্নে,মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপোষ করেননি। তিনি দেশ ছেড়ে যাননি। কারাগারে থেকেছেন। তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোন জায়গা নেই। দেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কৃষিবিদ তুহিন আরো বলেন,আমরা সেই দলের কর্মী। আমরা কোন অন্যায় করবো না। আমরা কোন অনৈতিক কর্মকান্ডে জড়িত হবো না। মাত্র ৬ মাসের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে গেছে। যারা বিগত নির্বাচনে ধানের শীষের বিরোধিতা করেছে,তারা দল করার অধিকার হারিয়েছে। আগামী নির্বাচনে বাংলাদেশের সকল দলের জামানত হারাবে। তারেক রহমানের জনপ্রিয়তা এখন শীর্ষে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে এলাকার উন্নয়নে অংশ নেওয়ার আহবান জানান। পথসভায় সভাপতিত্ব করেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালু,ভিপি সেলিম রেজা,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু,বিএনপি নেতা প্রভাষক সিরাজুল ইসলাম,আবুল কালাম আজাদ,লিখন বিশ্বাস,আঃ কুদ্দুস রেজা,আব্দুল কুদ্দুস আলো মাস্টার,কৃষকদলের পাবনা জেলা সাংগঠনিক সম্পাদক নি´ন,শ্রমিক দলের উপজেলা সভাপতি মোন্তাজ আহমেদ,কৃষকদলের উপজেলা আহবায়ক লিটন বিশ্বাস প্রমুখ। শোভাযাত্রায় চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠণের অসংখ্য নেতা-কর্মী-সমর্থক অংশ নেন।