চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে আগামী ১৮ জুলাই থেকে দশ দিনব্যাপী বিদর্শন ভাবনা কোর্স শুরু হবে। আত্মমুক্তি ও আত্মশুদ্ধির এবং নিজেকে সমস্ত অকুশল থেকে মুক্ত রাখতে এই ভাবনার (মেডিটেশন) প্রবর্তন করেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা। তারই ধারাবাহিকতায় বিভিন্ন বৌদ্ধ মন্দির তথা বিহারে এই ভাবনা কোর্স পরিচালিত হয়ে হয়ে থাকে। জীবনকে পরিশুদ্ধ ভাবে পরিচালিত করতে মেডিটেশনের বিকল্প নেই। যারা ভাবনা করেন তাদের দ্বারা কোন অকুশল সাধিত হয়না। তাঁরা সবসময় জীবজগতের কল্যান ও মঙ্গলেন জন্য নিবেদিত থাকে। লোভ, দ্বেষ, মোহ হিংসা থেকে নিজেকে মুক্ত রেখে পরকালের মুক্তির জন্য নিজেকে নিবেদিত রাখে। ভাবনা কোর্সের সমাপনী দিনে, ২৭ জুলাই ( রবিবার) বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ সংগঠন সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত ভদন্ত শান্তপদ মহাথেরো এর স্মরণ সভা, অস্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্ততি সভা আজ শুক্রবার ৬ষ্ঠ সংঘরাজ নান্দনিক ধর্মানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্যে করেন অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরো। সভায় আসন্ন ভাবনা কোর্সের বিষয় বিস্তারিত উপস্থাপন করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লায়ন অনুপম বড়ুয়া। সভায় গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি ও বিহারের আওতাধীন দায়ক/ দাযিকা উপস্থিত ছিলেন।