শিশু ধর্ষন, গ্রেপ্তারকৃত বিএনপি কর্মীকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৪ পিএম
শিশু ধর্ষন, গ্রেপ্তারকৃত বিএনপি কর্মীকে জেলহাজতে প্রেরণ

১২ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর গোসল করিয়ে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত আসামি সক্রিয় বিএনপি কর্মী বেল্লাল প্যাদাকে (৪১) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বন্দর থানার ওসি ইসমাঈল হোসেন। এজাহারে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর দুপুরে শিশুটি বাড়ির পাশের নদীর ঘাটে গোসল করতে যায়। এ সময় বেল্লাল তাকে ফুঁসলিয়ে নৌকায় করে নদীর ওপারে একটি ইটভাটায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে গোসল করিয়ে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারের কাছে জানায়।

সূত্রে আরও জানা গেছে, পরে শিশুর বাবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বরিশাল বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত বেল্লালকে গ্রেপ্তার করে। পরে তাকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে