নড়াইলের কালিয়া উপজেলার হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পিরোলী বাজার বণিক সমিতির সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন পুনরায় ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক তাকে সভাপতি মনোনীত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য মোঃ দিদারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য মনিরুল ইসলাম ও সদস্য সচিব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে গত ০৩-০৯-২০২৬ইং তারিখে বিদ্যালয় পরিদর্শক মুহ: এনামুল কবীর কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উক্ত বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অনধিক ৬ মাসের জন্য এ অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন পরপর দুইবার অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয় ও ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ, পিরোলী বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকগণ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।