মেহেরপুরের গাংনীতে দুইটি টাইম বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার বিকেল তিনটায় গাংনী বাজারে হাসানের চায়ের দোকানের পাশে এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণ স্থলের ৫০ গজ দূরে গাংনী উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে রয়েছে।
গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, আজকে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী প্রোগ্রাম রয়েছে এ কারণে কয়েকজন নেতা কর্মী নিয়ে বিএনপি অফিসের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দু'টি টাইম বোম বিস্ফোরিত হয়।পরে ধোঁয়া উঠতে থাকে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।তবে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।
স্থানীয়ারা জানান, হঠাৎ বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে বিস্ফোরণ এর স্থানে একটি গাছ ছিল গাছের মধ্যে টাইম বোমা রাখা ছিল। গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে অনুষ্ঠান রয়েছে।আমরা বিএনপির অফিসেই বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে টাইম বোম বিস্ফোরিত হয়।আমরা সেখানে গিয়ে দেখি দুটি ঠোষ এবং ব্যাটারি পড়ে রয়েছে।আমাদের এ অনুষ্ঠানকে বানচাল করার জন্য কেবা কারা এটা রেখে গেছে তা দ্রুত সনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি করছি প্রশাসনের কাছে। গাংনী থানার ওসি তদন্ত শিমুল কুমার দাস বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার কর থানায় নেওয়া হয়েছে।বিষয়টি তদন্ত চলছে।যারা এর সাথে জড়িত রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।