বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪৯ পিএম
বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির ত্রৈমাসিক ফলো-আপ সভা রবিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার এর সভাপতিত্বে ও সমন্বয়কারী ফুলমালা ও ওয়াইপিএজির সামছুল কবির এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভার শুরুতে পিএফজির স্বা-মূল্যায়ন নিয়ে আলোচনা করা হয়। এসময় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

তারা বলেন, দি হাঙ্গার প্রজেক্ট জানুয়ারির পর থেকে এ প্রজেক্ট আর চলমান রাখবে না তাই আমরা যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ পিএফজির সাথে আছি আমরা আশা করি একাজটি আমরা সচল রাখবো। স্ব-মূল্যায়নে প্রতিটি প্রশ্ন বিশ্লষণ করে স্ব-পক্ষে প্রমানাধি সহ তারা মার্কস দেন।

সভায় বক্তব্য রাখেন, পিএফজি সদস্য পিস এম্বাসেডর মোর্শেদ মিয়া, সিরাজ খন্দকার, স্বপ্না আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুল মিয়া, পিএফজি সদস্য মিজানুর রহমান, নাছির উদ্দিন, আজিজা খাতুন, মিনহাজ পারভিন, আব্দুস সামাদ, হুসাইন আহমদ, গোলাপ মিয়া, সংগিতা হাজং, ঊর্মিলা হিজরা, মালানা মাওফিকুল ইসলাম, রাবিয়া, সুফিয়া বেগম, ইয়থ পিস এম্বাডের গ্রুপের আসমা আক্তার তাইবা আক্তার তোহা, সুইটি দে, জুবায়ের আহমদ তারেক মিয়া প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে