আমতলী ইউএনওর সাথে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দদের মতবিনিময়

এফএনএস (মোঃ আবদুল্লাহ আল নোমান; আমতলী, বরগুনা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ পিএম
আমতলী ইউএনওর সাথে সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দদের মতবিনিময়

আমতলী উপজেলার নবনিযুক্ত  উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় বক্তব্য  রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো: আশরাফুল ইসলাম,  আমতলী প্রেসক্লাবের সভাপতি মো : রেজাউল করিম, সহ সভাপতি মো: জসিম উদ্দিন হাওলাদার, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের সহ সভাপতি  এস,এম নাসির মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর,  আব্দুর রহমান, সাংবাদিক  নাসরিন সিপু,  আবু জিহাদ, মাহাতাবুর রহমান, ( প্রমুখ)  এর পর বেলা ১১ টায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট অধ্যাপক আদবুল মজিদ মল্লিক,, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ জামাল হোসেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি) মো: আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির  সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা সংসদের আমতলী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক  আহবায়ক মো: কবির উদ্দিন  ফকির, সাবেক সদস্য সচিব জালাল আহমেদ খান, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, জামাতে ইসলামীর  আমির মাওলানা ইলিয়াস হোসেন, এনসিপির সমন্বয়ক মোঃ বায়জিদ, গণ অধিকার  পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন, স্কাউট সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক   মোঃ রেজাউল করিম (প্রমুখ)  

আপনার জেলার সংবাদ পড়তে