সেনবাগে রিভলবার, গুলি ও চাকুসহ যুবক গ্রেপ্তার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮ পিএম
সেনবাগে রিভলবার, গুলি ও চাকুসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে  একটি রিভলবার, একটি বুলেট ও দুটি চাকুসহ মো. জাবেদ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৬ দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাবেদ হোসেন বিষ্ণুপুর গ্রামের কালা মিয়ার বাড়ির মো. সিরাজ উদ্দিন মিন্টুর ছেলে।

পুলিশ জানায়, অভিযানকালে জাবেদ হোসেনের নিজ বসতঘর থেকে একটি রিভলবার, একটি বুলেট ও দুটি চাকু উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে সেনবাগ থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত জবেদ হোসেনকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।  বর্তমানে সেনবাগ থানা পুলিশের হেফাজতে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে ।

আপনার জেলার সংবাদ পড়তে