চন্দনাইশে সাপের কামড়ে যুবকের মৃত্যু

এফএনএস (মুহাম্মদ আবু তোরাব চৌধুরী; চন্দনাইশ, চট্টগ্রাম) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৬ পিএম
চন্দনাইশে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশে বিষধর সাপের কামড়ে মো: সাহাবুদ্দিন (২৯) নামের এক  দিনমজুর যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডস্থ হাজাীর পাড়ায় এ ঘটনাটি ঘটে। জানা য়ায় নিহত দিনমজুর সাহাবুদ্দিন হাজাীর পাড়ার জাহাঙ্গীর আলমের ভাড়া বাসায় থেকে কাজকর্ম করত। ঘটনার দিন সন্ধ্যায় কাজকর্ম ছেড়ে এসে বাসার সামনে হাটছিল। এ সময় সাপের কামড় দিলে চিৎকার শুনে বাসায় থাকা এলাকার লোকজন উদ্ধার করে চন্দনাইশ সদর হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত সাহাবুদ্দিন মহিষখালী এলাকার মোক্তার আহমদের ছেলে বলে জানা গেছে। বাড়ির মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া একই রাত সাড়ে ৮টার সময় উপজেলা মোহাম্্মদ পুর গ্রামের আলী আকবরের ছেলে তানভীর (১৮) কে ও সাপের কামড়ে আহতবস্থায় চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় বলে বহি:বিভাগের ডাক্তার রাসেল বসাক জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে